ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৪
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-র দুই বছরের চুক্তি চলতি মাসে শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন করতে অনাগ্রহ প্রকাশ করেন এবং বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-কে জানান। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড।
অবশেষে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার-কে জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়।
হাবিবুল বাশার ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেলেও এবার আবার তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হলো।
বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।