সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

জাতীয় নির্বাচনের দিন সুইডেনের ভিসা সেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৩

সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সুইডেনের ভিসা সেবা বন্ধ থাকবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের কারণে ওই দিন ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং সুইডিশ দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সব কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে দূতাবাসের সঙ্গে ফোন যোগাযোগও সম্ভব হবে না।

দূতাবাস সংশ্লিষ্টদের অনুরোধ করেছে, ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচনের আগের বা পরের তারিখ অনুযায়ী নিজ নিজ পরিকল্পনা পুনর্বিন্যাস করার জন্য।

ভিসা আবেদনকারীদের সুবিধার্থেই আগাম এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top