নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৮
ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশনে সম্প্রতি নির্বাচনে পরাজিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী জাদি তিরুপতি। অভিযোগ উঠেছে, নির্বাচনের আগে ভোটারদের থেকে ভোটের প্রতিশ্রুতির বিনিময়ে অর্থ দিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনে মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
পরাজয়ের পর তিরুপতির স্ত্রী রূপা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে দেওয়া অর্থ ফেরত নেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে দেখা গেছে, তিনি ভোটারদের ঈশ্বরের নামে শপথ করতে বলছেন যে তারা তিরুপতিকে ভোট দিয়েছেন কি না। যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি ফেরত নেওয়া হচ্ছে।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় বইছে। নির্বাচনী বিধি অনুযায়ী ভোটারদের অর্থের বিনিময়ে ভোট প্রলোভন দেখানো গণতান্ত্রিক নীতির পরিপন্থি।
ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছে এবং নির্বাচনি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশন ও সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটাধিকার সচেতনতা বাড়ানোর চেষ্টা করলেও, ভিডিওগুলো দেখাচ্ছে যে ভারতে এখনও অর্থের বিনিময়ে ভোট কেনা হয়।
সূত্র: One India
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।