বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

এবার প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ করল ভারতের বিহার সরকার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-এর নেতৃত্বাধীন সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনন্দবাজার পত্রিকা-র অনলাইন প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়ম কার্যকর হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। শুধুমাত্র লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানান, সবাইকে নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বা শাস্তির ধরন কী হবে—তা এখনো স্পষ্ট করা হয়নি।

এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশ-এ ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করে যোগী আদিত্যনাথ-এর সরকার।

বিহারের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বিহার রাজ্যে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন বিধিনিষেধ আসছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top