শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

সৌদির আরবের তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১১:৩৭

ছবি: সংগৃহীত

সৌদি আরবের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলার চেষ্টা করেছে ইরান। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শায়েবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই হামলা প্রতিহত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় ব্যবহৃত ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। একই সময়ে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও মাঝ আকাশে ধ্বংস করা হয়।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে গত ছয় ফেব্রুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত একুশ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে কোনো ধরনের সমঝোতা ছাড়াই সাতাশ ফেব্রুয়ারি সেই আলোচনা শেষ হয়।

এর পরের দিন আটাশ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী।

এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top