মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৭:২২
ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শনিবার (৭ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার দাবি করেছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, আল ধাফরা বিমানঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমান কেন্দ্র এবং একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। আল ধাফরা আবুধাবির কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যা পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের জন্য প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে না। তিনি বলেছেন, নতুন নীতি অনুযায়ী, ইরান সরাসরি হামলা চালাবে না, যতক্ষণ না এসব দেশ থেকে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ শুরু হয়।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।