শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

‘ইরান কখনো আত্মসমর্পণ করবে না’—প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৮:৫৫

সংগৃহীত

ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইরানি কর্মকর্তারা বলেছেন, যেকোনো ধরনের সামরিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ইরান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে তিনি জানান, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত থাকতে চান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়া নতুন নেতা নির্বাচন করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টানা অষ্টম দিনের হামলার প্রেক্ষাপটে তেহরানও পাল্টা পদক্ষেপ নিচ্ছে। ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top