শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

উত্তর কোরিয়া নিক্ষেপ করল ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:৫৫

সংগৃহীত

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এবং জাপানের প্রধানমন্ত্রীর অফিসও এ খবর নিশ্চিত করেছে।

ঘটনার পর দক্ষিণ কোরিয়া নজরদারি ও সতর্কতা জোরদার করেছে। দেশটি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রেখেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top