তীব্র সমালোচনার মুখে ‘যিশু সদৃশ’ সেই ছবি ডিলিট করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ছবিটিতে তাকে ‘যিশুর মতো’ ঐশ্বরিক রূপে উপস্থাপন করা হয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
এই ছবি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। অনেকে এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেন। এমন সমালোচনার মধ্যেই ট্রাম্প পরে পোস্টটি মুছে ফেলেন।
ট্রাম্প দাবি করেন, তিনি ছবিটি এমনভাবে প্রকাশ করেছিলেন যেন তিনি একজন চিকিৎসকের মতো মানুষের সাহায্য করছেন এই অর্থ বোঝাতে চেয়েছিলেন। তবে বিতর্ক আরও বাড়তে থাকায় শেষ পর্যন্ত তিনি পোস্টটি সরিয়ে নেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টিকে হালকা ভাবে ব্যাখ্যা করে বলেন, এটি ছিল কৌতুকপূর্ণ একটি বিষয়, অনেকেই তা সঠিকভাবে বুঝতে পারেননি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।