শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

যে কারনে কনার জন্য মার খেয়েছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৭

সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি এক সাক্ষাতকারে এক যুগ আগে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন। তিনি বলেন, ২০১৩ সালে নেপালে একটি বড় শোতে উপস্থাপিকা হিসেবে কাজ করার সময় কণ্ঠশিল্পী কনার সঙ্গে হওয়া দুর্ব্যবহারের প্রতিবাদ করায় তাকে মার খেতে হয়েছিল।

ফারিয়া বলেন, “শিল্পীদের মধ্যে কনা আপু ও জেমস ভাই ছিলেন। কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করি এবং বলি, আপনাকে কনা আপুর কাছে ক্ষমা চাইতে হবে। তখন আমাকে আটকে রাখা হয়। বয়স কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল।”

নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে সর্বদা সরব থাকেন। তার শোবিজ যাত্রা শুরু হয় রেডিও জকি হিসেবে। পরে টিভি উপস্থাপিকা হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ে নাম লেখানোর পর তার ক্যারিয়ার পুরোপুরি নতুন মোড় নেয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top