ভয়কে জয় করাই মন্ত্র: সুস্মিতা সেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৪
বলিউড অভিনেত্রী ও ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন জানিয়েছেন, প্রতিযোগিতার আগে ভয় লাগা স্বাভাবিক। তবে সেই ভয়কে জয় করার জন্য গুরুত্বপূর্ণ হলো কাজটিকে নিজের করা এবং নিজের সেরাটা দেয়ার চেষ্টা করা।
সুস্মিতা সেন বলেছেন, “প্রতিযোগিতার আগে কয়েক মিনিট নিজের সঙ্গে সময় কাটান। এতে দুশ্চিন্তা দূর হয়, মন শান্ত হয় এবং ইতিবাচক এনার্জি তৈরি হয়। ডিপ ব্রিদিং এক্সারসাইজও বিশেষভাবে কার্যকর।”
অভিনেত্রী ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জিতেন এবং ১৯৯৪ সালে মিস ইউনিভার্স মুকুট অর্জন করেন। তিনিই প্রথম বাঙালি ও প্রথম ভারতীয় মিস ইউনিভার্স। বলিউডে সফল ক্যারিয়ার গড়লেও তিনি তামিল ও বাংলা সিনেমাতেও কাজ করেছেন এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক সম্মান অর্জন করেছেন।
সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবনও নজর কেড়েছে। ২০০০ সালে ‘রেনি’ নামে এক মেয়েশিশুকে দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন। ২০১০ সালের ১৩ জানুয়ারি তিনি ‘আলিশা’ নামে তিন মাস বয়সি মেয়েকে দত্তক নেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।