শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

নরসিংদীতে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অধিকাংশ ডাক্তার অনুপস্থিত

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৩:৫৬

নরসিংদীতে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অধিকাংশ ডাক্তার অনুপস্থিত। ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকেরা নির্ধারিত সময়ে উপস্থিত থাকছেন কি না তা দেখতে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছান। এ সময় তিনি জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড এবং চিকিৎসকদের কক্ষ ঘুরে দেখেন।

প্রায় এক ঘণ্টা হাসপাতালে অবস্থান করেও অধিকাংশ চিকিৎসককে অনুপস্থিত দেখতে পেয়ে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি হাসপাতালে জনগণের সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সময়মতো উপস্থিত থাকা অত্যন্ত জরুরি।

এর আগে গত ৫ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তা স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। এরপরই পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি এই আকস্মিক পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top