শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

কুষ্টিয়ায় এমপির স্বজনদের হামলায় ওসির গাড়ি চুরমার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৩:৩৯

সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বিরোধের জেরে স্থানীয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে এমপি পুলিশকে খবর দেন।

ঘটনার সময় কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে উভয়পক্ষের লোকজন রেললাইনের পাথর ছুড়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করেন। এতে ওসির ব্যবহৃত গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমপির মুখপাত্র ও ভাতিজা আইনজীবী রবিউল ইসলাম বলেন, “ঘটনার সময় এমপি বাড়িতে ছিলেন না। পারিবারিক বিরোধের কারণে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ উপস্থিত হলে দুর্বৃত্তরা হামলা চালায়। আমরা ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top