শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৩:৫৪

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

ঘটনা বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়ে ফেললে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং উভয় পক্ষ উত্তেজিত হয়ে ওঠে। এরপর ইফতারের আগ মুহূর্তে নিজ এলাকার লোকজন নিয়ে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের সাতজন আহত হন।

বিজয়নগর থানার ওসি রাজিব চন্দ্র সরকার বলেন, ইফতারের সময় খবর পেয়ে পর্যাপ্ত পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top