শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ইসরায়েলকে বড় ধরনের শাস্তি দিলো ফিফা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৩:৫৬

সংগৃহীত

ফিলিস্তিন ফুটবল ফেডারেশন (পিএফএ) ২০২৪ সালে ফিফার কাছে ইসরায়েলের বিরুদ্ধে সদস্যপদ স্থগিতসহ একাধিক অভিযোগ দায়ের করেছিল। তবে ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেবে না।

শৃঙ্খলা কমিটির রায়ে বলা হয়েছে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) ‘গুরুতর ও পদ্ধতিগত’ বৈষম্যের অভিযোগে দোষী। যদিও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, শৃঙ্খলা লঙ্ঘনের কারণে আইএফএ-কে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। অভিযোগের মধ্যে ছিল ‘বর্ণবাদী আচরণ’ ও ‘ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন’।

ফিলিস্তিনি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, পশ্চিম তীরের দলগুলোকে ইসরায়েলের জাতীয় লিগে খেলার সুযোগ দেওয়ায় ফিফার নিয়ম ভঙ্গ হচ্ছে। পিএফএ বিশেষভাবে এই বিষয়টিকে তুলে ধরেছিল, যেখানে বলা হয়, ‘ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত দলগুলোকে অন্য একটি অ্যাসোসিয়েশন (ইসরায়েল) তাদের লিগে অন্তর্ভুক্ত করার সুযোগ দিচ্ছে’।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top