যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি, অতঃপর...

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৩:২৮

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করার কারণে দুই মাহেন্দ্র চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদুল ফিতরের আনন্দময় সময়ে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস আইনশৃঙ্খলাকারী বাহিনীর সঙ্গে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময়ে বাসের যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয় এবং মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া দাবি করার অভিযোগে দুই চালককে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে এবং ঘাটে কোনো অসুবিধা ছাড়া বাড়ি ফেরার জন্য প্রশাসন সর্বক্ষণ নজরদারি চালাবে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top