বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১০:১৬

মাহাথির মন্ডল । ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের গনপত্যা গাজোরগাড়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাথির মন্ডল বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মোল্লার ছেলে এবং বহরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহাথির তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী থেকে তেল আনতে যাচ্ছিলেন। পথে গনপত্যা গাজোরগাড়া ব্রিজে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তিনি ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top