সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

মুকসুদপুরে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৫:৩০

সংগৃহীত

মুকসুদপুরের হোগলাডাঙ্গা গ্রামের ১০ মাস বয়সী শিশুকন্যা হামের উপসর্গ নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটি ১৯ মার্চ হঠাৎ জ্বরে আক্রান্ত হন, পরে শ্বাসকষ্ট ও শরীরে ফুসকুড়ি দেখা দেয়।

শিশুটির মা নাজমা বেগম জানান, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়া হলেও অবস্থা উন্নতি হয়নি। অবশেষে শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেয়ার পর ২৭ মার্চ দুপুরে মৃত্যু হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, শিশুটিকে জন্মের পর নিয়মমতো টিকা দেওয়া হয়েছিল। তবে ২৫ মার্চ হামের টিকা দেওয়ার দিন সে অসুস্থ থাকার কারণে টিকা দেয়া সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে কেসস্টাডি করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন, “গত তিন বছরে এ এলাকায় কোনো নিশ্চিত হামের রোগী পাওয়া যায়নি। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ করা যায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top