মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে তিনজনের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। পথে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top