২৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
গত সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। ফলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।
চলতি বছরে এ পর্যন্ত স্বর্ণের দাম মোট ৩২ বার সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।