দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে সোনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা আজ বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। সে সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নতুন দর কার্যকর থাকবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।