জাইমা রহমানকে নিয়ে প্রশংসায় বাঁধন ও তানজিন তিশা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩১
দীর্ঘ সময় নির্বাসনের পর দেশে ফিরে সংযত ও নম্র আচরণের মাধ্যমে মানুষের মন জয় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরও তার ব্যক্তিত্ব নিয়ে জনমনে ইতিবাচক আলোচনা রয়েছে। তার মেয়ে জাইমা রহমানও নিজস্ব আচরণ ও বক্তব্যের মাধ্যমে মানুষের মন জয় করছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে প্রশংসা জানিয়েছেন দুই অভিনেত্রী—আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা।
বাঁধন তার ফেসবুক পোস্টে লিখেছেন, জাইমার আত্মপ্রকাশ, কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তার স্থির ও মাটির কাছাকাছি থাকা ব্যক্তিত্বে স্পষ্ট চিন্তাভাবনা ও দৃঢ়তার ছাপ লক্ষ্য করা যায়। বাঁধন মনে করেন, জাইমার মধ্যে ভবিষ্যতের নেতৃত্বগুণসম্পন্ন মানুষের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে তানজিন তিশা লিখেছেন, বিদেশে বেড়ে উঠলেও জাইমা নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করছেন। তিনি বলেন, নিজের শিকড়কে দৃঢ়ভাবে ধরে রাখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
এইভাবে সামাজিক মাধ্যমে জাইমার ব্যক্তিত্ব ও আচরণ নিয়ে প্রশংসা প্রকাশ করছেন অনেকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।