সুখবর দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৫:২২
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছোটপর্দা থেকে বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব কনটেন্ট ‘ক্যাকটাস’, যেখানে মেহজাবীন একেবারেই ভিন্ন রূপে হাজির হচ্ছেন। সে সম্পর্কে তিনি বলেন, “যখন মানুষ বলে, ‘এ কোন মেহজাবীন’, তখন মনে হয় হয়তো নিজের সীমা কিছুটা ভাঙতে পেরেছি। প্রতিক্রিয়াগুলো দেখতে খুব ভালো লাগছে। এটা আমার জন্য আনন্দ ও অনুপ্রেরণা।”
ঈদ উপলক্ষে শৈশবের স্মৃতির কথাও ভাগ করেছেন তিনি। ছোটবেলায় ঈদ ছিল সরল কিন্তু আনন্দে ভরা, নতুন জামা, সালাম দেওয়া ও সালামি জমানো—এই ছোট খুশিগুলোই ছিল বড় আনন্দ।
বর্তমানে তিনি ঈদ কাটান পরিবারসহ। মেহজাবীন বলেন, “ঢাকাতেই থাকব, পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো, আড্ডা—এই মুহূর্তগুলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ও কনটেন্ট নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। “দর্শক হিসেবে আমিও কিছু কাজ দেখার জন্য উৎসুক। শেষ পর্যন্ত দর্শকই ঠিক করবেন কোন কাজটি তাদের মনে জায়গা করে নেয়। আমি চাই সবাই নিজের পছন্দমতো কাজগুলো উপভোগ করুক।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।