বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

রহস্যজনক লেনদেনের কারনে ভাটারা থানার ভারপ্রাপ্ত ওসি ইমাউল হককে বদলি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৫:৫৯

সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হককে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমীর খসরু স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জনস্বার্থে এই বদলি কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি চলবে।

ওসি ইমাউল হকের মোবাইল ব্যাংকিং নম্বরের অস্বাভাবিক লেনদেনের তথ্য সামাজিক ও আন্তর্জাতিক অনুসন্ধানী সূত্রে উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের উল্লেখ করেছেন, ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ওসির বিকাশ ও নগদ হিসাবের মাধ্যমে মোট ৩২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন হয়েছে। এ টাকা মূলত অনলাইন জুয়ায় ব্যয় হয়েছে বলে অভিযোগ ওঠে।

তদন্তে জানা গেছে, বিভিন্ন ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে এ অর্থ পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, কনস্টেবল ও স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে একাধিক অংশে টাকা গিয়েছে। এছাড়া ওসির ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টেও বড় অঙ্কের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে ওসি ইমাউল হক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে এবং তিনি অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত নন। তিনি ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বিস্তারিত জানাতে থানায় আসার অনুরোধ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top