যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৫:৫১
পবিত্র ঈদুল ফিতরের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের দিন সকাল ১০টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী সকালে প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে সকাল ১০টায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছাবেন এবং সেখানে প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভা সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ ভাগাভাগি করবেন।
অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, এই আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় এবং শুভেচ্ছা আদান-প্রদান করবেন।
প্রধানমন্ত্রী যমুনায় শুভেচ্ছা বিনিময় শেষে পরিবারের সঙ্গে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবর জিয়ারত করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।