বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী মা হয়েছেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৫:৩০

সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী, যিনি থটস অব শামস নামে পরিচিত, মা হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই সুখবর জানান।

শামস নবজাতকের আঙুলের ছবি শেয়ার করে লিখেছেন, “অবশেষে আমাদের সুন্দর ছোট্ট এনজেল আমাদের কাছে এসেছে। এই উপহারের জন্য আলহামদুলিল্লাহ।”

হাস্যরসাত্মক কনটেন্টের মাধ্যমে জনপ্রিয় শামসের পরিবারে আগে মা এবং স্বামী ছিলেন মূল সদস্য। এবার সেই পরিবারে নতুন অতিথি হিসেবে এসেছে কন্যাসন্তান।

২০১৮ সালে বিয়ের পর শখের ভিডিও বানানো শুরু করেন শামস। ২০২০ সাল থেকে এটি পেশা হিসেবে নিয়েছেন। একসময় তিনি পার্টটাইম শিক্ষক হিসেবেও কাজ করেছেন। শামস বলেন, তার বিয়ের গল্প ছিল খুবই সাদামাটা—অ্যারেরঞ্জড ম্যারেজ এবং কাবিন সম্পন্ন হয় পরিবারের সঙ্গে।

এবার পরিবারে নতুন অতিথি আসায় শামস ও তার পরিবার আনন্দের মুহূর্ত উদযাপন করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top