বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবা-র বাগদত্তা কে এই মুনির?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৩:৪২

সংগৃহীত

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবা-র বাগদান ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। সম্প্রতি তার ফেসবুক পেজে দেওয়া একটি রহস্যময় পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত।

পোস্টে শেয়ার করা ছবিতে বর-কনের মুখ স্পষ্ট না থাকায় এবং জীবনসঙ্গীর পরিচয় গোপন রাখায় ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়। কে হতে যাচ্ছেন লুবাবার জীবনসঙ্গী—এ প্রশ্নই ঘুরপাক খেতে থাকে নেটিজেনদের মধ্যে।

পরবর্তীতে জানা যায়, কুয়েতপ্রবাসী তরুণ আলেম মাহমুদ বিন মুনির-এর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুনির। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে এই বাগদান অনুষ্ঠিত হয়েছে এবং নির্ধারিত সময়েই আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হবে। এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু প্রকাশ না করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

জানা গেছে, ২০২১ সাল থেকে কুয়েতে অবস্থান করছেন মুনির। পারিবারিকভাবে তাদের সুগন্ধির ব্যবসা কুয়েত ও সৌদি আরবে বিস্তৃত। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এই তরুণ কুরআন হিফজ সম্পন্ন করার পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। তিনি ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছেন।

অন্যদিকে, ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ সিমরিন লুবাবা। তিনি প্রয়াত অভিনেতা আবদুল কাদের-এর নাতনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে যুক্ত ছিলেন।

তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। পরে জানা যায়, তিনি ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top