সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৭:২৬

সংগৃহীত

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু হয়েছে। রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তিনি পানিতে নামেন এবং আর উঠে আসতে পারেননি।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় তমলুক হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত শুরু হয়। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দীর্ঘ সময় পানির নিচে থাকায় ফুসফুস ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে এবং ভেতরে বালি ও নোনা পানি জমেছে। ধারণা করা হচ্ছে, এক ঘণ্টারও বেশি সময় তিনি পানির নিচে ছিলেন।

মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, অনুমতি ছাড়া শুটিং করা হয়েছিল।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। অভিনয় জীবন শুরু করেন বাবার সঙ্গে ‘রাজ দর্শন’ নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে এবং প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top