সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

অপি করিমের প্রশংসায় ‘প্রেশার কুকার’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৭:৩০

সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রেশার কুকার’ দেখে ছবিটি ও তার কলাকুশলীদের প্রশংসা করেছেন নন্দিত অভিনেত্রী অপি করিম। ফেসবুক পোস্টে তিনি ছবিটির নির্মাণ, গল্প ও অভিনয় নিয়ে খোলামেলা মতামত দিয়েছেন।

অপি করিম বলেন, ঈদের ব্যস্ততার মাঝেও মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন, আর সেটিই ‘প্রেশার কুকার’। তার মতে, অযথা নাচ-গান বা মারামারি ছাড়াই শক্তিশালী গল্প দর্শককে ধরে রাখতে পারে, এবং এই সিনেমা তার প্রমাণ।

তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন নাজিফা তুষিরের অভিনয়, যা গল্পকে আরও গভীর করেছে। রিজভী রিজু ও ফজলুর রহমান বাবুর অভিনয়ও দর্শকের মনে দাগ কাটবে বলে মন্তব্য করেছেন।

অপি করিমের মতে, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, সাউন্ড, সেট, কস্টিউম, মেকআপ ও লোকেশন—সব ক্ষেত্রেই যত্নের ছাপ স্পষ্ট। তবে কিছু দৃশ্য সংক্ষিপ্ত করা বা কিছু চরিত্র বাদ দিলে গল্প আরও সংহত হতে পারত।

শেষে, গল্পনির্ভর এমন সাহসী সিনেমা নির্মাণের জন্য নির্মাতা রায়হান রাফিকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও ভিন্নধর্মী কাজের প্রত্যাশা প্রকাশ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top