শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

কারাবাস শেষে নতুন জীবন নিয়ে ফিরলেন অভিনেতা সিদ্দিকুর রহমান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:৪৩

সংগৃহীত

দীর্ঘ কারাবাস শেষে নতুন এক জীবন শুরু করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। প্রায় ১১ মাস কারাভোগের পর তিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন এবং জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ করেছেন নিজের পরিবর্তনের গল্প।

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তারের পর তিনি টানা প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে ছিলেন। এই সময়টিকে তিনি শুধুই শাস্তি নয়, বরং আত্মপর্যালোচনা ও পরিবর্তনের সুযোগ হিসেবে দেখেছেন।

সিদ্দিকুর রহমান বলেন, কারাগারে নিয়মিত কোরআন তিলাওয়াত ও নামাজের মাধ্যমে তার জীবনে বড় পরিবর্তন এসেছে। তিনি দাবি করেন, এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে নতুন করে গড়ে তুলেছে।

কারা কর্তৃপক্ষের একটি স্লোগান তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, বন্দি জীবনের মধ্যেই তিনি নিজের ভেতরের “আলোর পথ” খুঁজে পেয়েছেন।

বন্দি অবস্থাতেও সৃজনশীলতা থেমে থাকেনি জানিয়ে তিনি বলেন, ওই সময়ে তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছেন এবং নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন।

তবে মুক্তির পরও সেই সময়ের মানসিক প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে জানান এই অভিনেতা। বর্তমানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং নিজের লেখা গল্প নিয়ে নতুন কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top