শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১২:১৪

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের জাতীয় কনভেনশন উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। শনিবার (২ মে) বেলা ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া বিভাগ জানিয়েছে, এই সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছেন মুখপাত্র আসিফ মাহমুদ, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহবায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় কনভেনশনকে কেন্দ্র করে সাংগঠনিক দিকনির্দেশনা, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top