বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

সন্তানদের সামনেই গুলি করে হত্যা করা হয় কনটেন্ট ক্রিয়েটর পামেলাকে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৪:১৬

সংগৃহীত

ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর পামেলা গুইমারেস-এর মর্মান্তিক মৃত্যুতে শোক নেমে এসেছে সামাজিক মাধ্যমে।

গত ১ মে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। ঘটনাটি ঘটে ব্রাজিলের সের্তানোপলিস এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন এক ব্যক্তি গাড়ি নিয়ে এসে পামেলাকে ডাকতে থাকেন। পরে তিনি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে গুলি চালানো হয়।

মাত্র কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেষ ভিডিও পোস্ট করেছিলেন পামেলা। সেখানে তিনি লিখেছিলেন, “যদি হাজার বারও আমাকে তোমার প্রয়োজন হয়, তাহলে হাজার বারই তোমার পাশে থাকব...।”

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top