আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে: চিফ প্রসিকিউটর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৮
জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম যেভাবে চলছে, সেভাবেই অব্যাহত থাকবে। এ বিষয়ে বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকেও ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মিরপুরের শহীদ ফজলে রাব্বি ও শহীদ তানহার বাবা। তারা তাদের সন্তানদের নির্মম হত্যার বিবরণ তুলে ধরেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি ধার্য করেন। এছাড়া গাজীপুরে গুম করে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ২ মার্চ নির্ধারণ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।