বাংলাদেশ টাইমস অফিস ঘেরাও, ২০ সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩৬
রাজধানীর নিখুঞ্জ-১ এ অবস্থিত বাংলাদেশ টাইমস এর কার্যালয় ঘেরাও করে আজ সন্ধ্যায় প্রায় ২০ জন সাংবাদিককে সেনা সদস্যরা তুলে নিয়ে গেছে এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে একদল সশস্ত্র সেনা সদস্য অফিস প্রাঙ্গণে প্রবেশ করে এবং পুরো ভবনটি ঘিরে ফেলে। পরে ভেতরে অবস্থানরত সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের নামে একে একে বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের কয়েকটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন সহকর্মীরা।
এ ঘটনার পর থেকেই নিখোঁজ সাংবাদিকদের পরিবার ও সহকর্মীরা উৎকণ্ঠায় রয়েছেন। এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের দ্রুত নিরাপদে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।