সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

রাষ্ট্রপতির নামে ভুয়া প্রজ্ঞাপন দিয়ে বিএমইউ হাসপাতালে নিয়োগের চেষ্টা, ব্যক্তি আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৫:০১

সংগৃহীত

রাষ্ট্রপতির নামে জারি করা একটি ভুয়া প্রজ্ঞাপন ব্যবহার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদানের চেষ্টা করেছেন ইরফান জাহান নূর নামে এক ব্যক্তি।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রজ্ঞাপনটির কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করেছে।

ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনে ডা. ইরফান জামান নূরকে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তদন্তে দেখা গেছে, প্রজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া। এছাড়া উল্লিখিত ব্যক্তির প্রকৃত পরিচয় ও চিকিৎসক কিনা সেটিও এখনও নিশ্চিত হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top