সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

চুয়াডাঙ্গায় অবৈধ ৯ হাজার লিটার পেট্রোল জব্দ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৭:২৮

সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে তেল মজুদ ও খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে তেল মজুদ চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোল এবং একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। ট্যাংক লরিটিও আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাইল জানিয়েছেন, জব্দকৃত ব্যারেল ও ট্যাংকলরিতে মোট প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তেলগুলো খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাইরের জেলা থেকে আনা হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top