গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদও ঝুঁকিতে পড়বে:শিশির মনির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৭:২৭
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির বলেছেন, গণভোট অধ্যাদেশ জাতীয় নির্বাচনের তফসিলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তাই যদি গণভোট বাতিল হয়, নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকির মুখে পড়বে।
সোমবার (৩০ মার্চ) হাইকোর্টে জামায়াতের আইনজীবীদের সংবাদ সম্মেলনে শিশির মনির অভিযোগ করেন, গুম প্রতিকার, দুদক সংস্কার ও সুপ্রিমকোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় বিশাধিক অধ্যাদেশ বাস্তবায়ন চায় সরকার না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি সেসব মানতে টালবাহানা করছে। শিশির মনির সতর্ক করেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকার যদি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে আগের ব্যবস্থায় ফিরতে চায়, ক্ষমতার ভারসাম্য না থাকলে নতুন একটি স্বৈরাচারের উত্থান ঘটতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।