হবিগঞ্জে দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে উদ্ধার ১ হাজার লিটার ডিজেল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৬:১৩
হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে দুর্ঘটনাস্থল থেকে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর পর্যন্ত হবিগঞ্জ ৫৫ বিজিবি ডিজেল সংগ্রহে নিয়োজিত ছিল।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধারকারী দল নিজ উদ্যোগে ড্রাম ও জারকিন ব্যবহার করে ডিজেল সংগ্রহ করেছে। এই উদ্যোগের ফলে সরকারি সম্পদের ক্ষতি রোধ এবং দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে, যেখানে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়। একটি বগি খালের পাশে পড়ে গেলে তেল বের হতে শুরু করে। স্থানীয়রা প্রথমে তেল সংগ্রহ করতে থাকলেও, পরে বিজিবি, রেলওয়ে, সেনা ও পুলিশ উদ্ধার কাজে যোগ দেয়।
বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে উদ্ধার তৎপরতা চালায় এবং বিভিন্ন বাড়ি থেকে উদ্ধার করা ডিজেলও সংগ্রহ করে। পরিশেষে, দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে মোট ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।