সচিবালয়ে ব্যস্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৬:১৫
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (২ এপ্রিল) সচিবালয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন।
সকাল সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশের পর তিনি প্রথমে দফতরিক কাজ সম্পন্ন করে শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনের সঙ্গে বৈঠক করেন এবং দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে দিকনির্দেশনা দেন।
এরপর তিনি ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে সংশ্লিষ্টদের কার্যকর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
দুপুরে তিনি বাংলাদেশ উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।
সন্ধ্যায় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। এতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শহরের স্কুলে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর প্রস্তাব অনুমোদন হতে পারে বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।