ভোটে সততা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে:ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৪

সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ভোটের প্রতি আসনেই সততা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সেল ও ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বড় বা ছোট কোনো দলকে ছাড় নেই, কমিশনের নির্দেশনা অমান্য করলে পক্ষপাতমূলক আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি জানান, প্রবাসীদের ভোট নিরাপদ ও স্বচ্ছভাবে হবে, লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক এবং ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসে সতর্কতা অবলম্বন করা হবে।

ইসি সানাউল্লাহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, কোনো ধরনের আপ্যায়ন গ্রহণ করা যাবে না এবং গুজব রোধে দ্রুত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বয়স্ক, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করাও জরুরি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top