শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ঈদযাত্রায় ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা’: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১১:৫৭

সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে এবং এটি দেশের ইতিহাসে অন্যতম খারাপ ব্যবস্থাপনার উদাহরণ।

শুক্রবার (২০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নগর ছেড়ে গ্রামে ফেরার অপেক্ষায় থাকেন মানুষ। কিন্তু এবারের যাত্রাপথে নানা দুর্ভোগ সেই আনন্দকে ম্লান করে দিয়েছে।

তিনি দাবি করেন, পরিবহন ব্যবস্থাপনায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের কষ্ট আরও বেড়েছে। সরকারের পক্ষ থেকে ভাড়া কমানোর যে দাবি করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ অবস্থার জন্য তিনি সরাসরি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী ব্যর্থতাকে দায়ী করেন। একই সঙ্গে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ তোলেন।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে আবার স্বৈরাচারী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হলে জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম তা মেনে নেবে না বলেও সতর্কবার্তা দেন তিনি।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top