বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩

ছবি: সংগৃহীত

এবারও আগের দিনের মতোই আবার সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও যমুনা ভবনের মেরামতির কাজ এখনো সম্পন্ন না হওয়ায় কয়েকদিন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী সচিবালয়েই কার্যালয় পরিচালনা করবেন।

টানা কর্মসূচির মধ্যে আজ প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। সকাল ১১:৩০ মিনিটে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত করবেন।

এই বৈঠকের পর দুপুর ২টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে, যেখানে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও নদী, খাল খনন এবং জলাধার পুনরুদ্ধারের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top