বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

ভারতে মসজিদে ভাঙচুর, কোরআনের কপি অবমাননার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪

ছবি: সংগৃহীত

তেলেঙ্গানার জালালপুরে একটি মসজিদে ভাঙচুর ও পবিত্র কোরআনের কপি অবমাননার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয়দের দাবি, রাতের বেলায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মসজিদে ঢুকে ভেতরে তাণ্ডব চালায়। তারা মসজিদের বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সেখানে রাখা কোরআনের কয়েকটি কপি ছিঁড়ে ফেলে এবং কিছু কপি মেঝেতে ছড়িয়ে রেখে যায়। সকালে মুসল্লিরা মসজিদে এসে ঘটনাটি দেখতে পান।

খবর ছড়িয়ে পড়ার পর গ্রামজুড়ে ক্ষোভ দেখা দেয়। বাসিন্দাদের ভাষ্য, এ ঘটনা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও হুমকি। তারা দ্রুত জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রশাসন শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এমন ঘটনায় উত্তেজনা না বাড়িয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটনই সবচেয়ে জরুরি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top