বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০০

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি কর্মব্যস্ত সূচনা করেন একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে।

সকালে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

এছাড়া প্রধানমন্ত্রী পৃথকভাবে এনএসআই ও ডিজিএফআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।

বেলা সাড়ে ১১টায় তিনি ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের কর্মপরিকল্পনা চূড়ান্তকরণের জন্য অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন।

দুপুরে আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top