৫ আগস্টের পর কিছু মামলায় নিরীহ মানুষ আসামি হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২১
সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা বেশকিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার জন্য সাধারণ ও নিরীহ লোকজনকে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এসব মামলা করেছে, যা সরকারের নজরে এসেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “৫ আগস্টের পর দায়ের করা বেশকিছু মামলায় ব্যক্তিগত স্বার্থে নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যাচাই-বাছাই করে সঠিক তথ্য বের করা হবে।”
তিনি আরও বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।