মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৬

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখী যাত্রীদের সুবিধার্থে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট ৩ মার্চ থেকে বিক্রি করা হবে এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীসেবা সহজ ও স্বচ্ছ রাখতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হবে না।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতো এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়সূচিতে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুরে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top