বাংলাদেশি নিহত

পররাষ্ট্রমন্ত্রীকে আবারও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১১:৫৩

ছবি: সংগৃহীত

বাহরাইনে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় পুনরায় টেলিফোনে কথা বলেছেন খলিলুর রহমান এবং আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি। সোমবার (২ মার্চ) রাতে অনুষ্ঠিত টেলিফোনালাপে নিহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি হামাদ বিন ইসা আল খলিফা-এর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে একই দিন বিকেলেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top