জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১২:২১
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও মামুন মাহবুব। রিটের বিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ বাতিল করে রুল জারির আবেদন করা হয়।
শুনানিকালে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেন, সরকার সংস্কার প্রস্তাব সংসদকে পাশ কাটিয়ে আদালতের মাধ্যমে বাস্তবায়নের সুবিধা নিতে চাইছে। রাজনৈতিক বিষয় আদালতে আনার পেছনে সরকার দলের প্রভাব রয়েছে বলেও দাবি করেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।