ধানের শীষে ভোট দিতে চাওয়া সেই অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১১:১৫
রাজধানীর আরামবাগ এলাকার বাসিন্দা অসুস্থ বৃদ্ধা রাহেলা খাতুন সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে আলোচনায় আসেন। সেখানে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিতে চান। তার এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তার নির্দেশনায় মঙ্গলবার (৩ মার্চ) একটি প্রতিনিধি দল রাহেলা খাতুনের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। প্রতিনিধি দল তার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহারসামগ্রী পৌঁছে দেয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে এক ব্যক্তি রাহেলা খাতুনের কাছে তার ভোটদানের বিষয়ে জানতে চাইলে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানান। পরে তার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।