বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১২:০৬

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি দেশের শান্তি, নিরাপত্তা ও জনগণের স্বার্থে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

এ সময় বাহিনীর চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত হন। উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top